ফের ঢাকা কলেজ–আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭ পুলিশ সদস্য

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব থেকে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ছয় থেকে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জও করে পুলিশ।
আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণেই তাদের ওপর হামলা হয়েছে। তারা দাবি করেন, এর আগেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এমন হামলা করেছে।
পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তাদেরও ৭–৮ জন সদস্য আহত হয়েছেন। তিনি জানান, ঘটনাটির কারণ এখনো তারা নিশ্চিত নন, তবে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংঘর্ষের পর নিউমার্কেট ও গ্রীন রোড এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
এর আগে গত ৯ নভেম্বর ঢাকা কলেজ মিলনায়তনে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘শান্তি চুক্তি’ করে। ডিএমপির নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। তখন শিক্ষার্থীরা ফুল দিয়ে পরস্পরকে বরণ করে এবং সৌহার্দ্যের বার্তা দেন। ঠিক এক মাস পর সেই শান্তি চুক্তি ভেঙে ফের উত্তেজনায় জড়াল দুই কলেজ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

