শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সারাদেশের ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার সরকারি উদ্যোগের মধ্যেই বগুড়ার শেরপুরে এসব প্রতিষ্ঠানের বেহাল চিত্র ফুটে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার অধিকাংশ মাদ্রাসায় পাঠদান বন্ধ এবং শিক্ষার্থী শূন্য থাকলেও নিয়মিত সরকারি বই বরাদ্দ ও বিতরণ করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলায় মোট ৭৫টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে চারটি মাদ্রাসা সরকারি অনুদানভুক্ত হলেও বই বিতরণ করা হয়েছে সবকটি প্রতিষ্ঠানেই।
সম্প্রতি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ঘুরে দেখা যায়, ‘কাফুরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’র শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ। দাপ্তরিক নথিতে প্রায় ২০০ শিক্ষার্থীর নাম থাকলেও বাস্তবে একজন শিক্ষার্থীরও দেখা মেলেনি। একই চিত্র দেখা গেছে খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর মাদ্রাসা, কুসুম্বি ইউনিয়নের দারুগ্রাম ও ভবানীপুর ইউনিয়নের ইতালি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে।

এসব প্রতিষ্ঠানে শুধু কয়েকজন শিক্ষককে অলস সময় পার করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৯ সালের করোনা মহামারির পর থেকেই এসব মাদ্রাসায় শিক্ষার্থী আসা প্রায় বন্ধ হয়ে গেছে। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানই কেবল ‘কাগজে-কলমে’ সচল রয়েছে।
এ বিষয়ে শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেই বই বিতরণ করেছি। বই বিতরণের ক্ষেত্রে নথিপত্র অনুসরণ করা হয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “প্রতিষ্ঠান বন্ধ থাকলে বা শিক্ষার্থী না থাকলে বই দেওয়ার কোনো সুযোগ নেই। নতুন শিক্ষাবর্ষের আগে প্রতিটি প্রতিষ্ঠান সরেজমিনে যাচাই করা হবে। যদি কোনো মাদ্রাসায় শিক্ষার্থী না পাওয়া যায়, তবে পরবর্তী বছর থেকে বই বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে।”
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী বলেন, “শিক্ষার্থীহীন প্রতিষ্ঠানে বই বিতরণ করা রাষ্ট্রের অর্থের অপচয়। যদি এমনটা ঘটে থাকে, তবে যথাযথ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক জানাল ভারত

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বগুড়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতসহ তিন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ডিসি কার্যালয়ে অবস্থান

এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় কেন্দ্রে পৌঁছে দিলেন কুসিক প্রশাসক

বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ

