শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন মাহিয়া মাহি

বিশেষ সংবাদ

অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা সম্পুর্ণভাবে নিষিদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগকজনক হারে বেড়েই চলেছে। এরকমই একটি বেটিং অ্যাপের প্রচারে নেমেছেন এ চিত্রনায়িকা।

একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি।

এর আগে, দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে নাম জড়িয়েছে অপু বিশ্বাস, জয়া আহসান ও নুসরাত ফারিয়ার। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু বিশ্বাস কাজ করছেন এর শুভেচ্ছাদূত হিসেবে।

আর তাদের বেশির ভাগই দাবি করেছিলেন যে, ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন। তবে ধারণা করা হচ্ছে, মাহি সবকিছু জেনে-বুঝেই জুয়ার কোম্পানির প্রচার করছেন।

বাংলাদেশের সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

১৮৬৭ সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে, কেউ যদি টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসায় এবং কেউ যদি তাতে অংশ নেয় তাহলে সেটি হবে দণ্ডনীয় অপরাধ। সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া খেলা বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এ ধরনের নিষিদ্ধ বেটিং অ্যাপের প্রচারের কারণে মাহিয়া মাহির নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। মাহিসহ যেসব তারকারা এগুলোর প্রচার করছেন, তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কে বন্ধুত্ব থাকবে, তবে...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহখানেকের ব্যবধানে সোনালি মুরগি, গরুর মাংস...

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী।...

ভারতীয় হোটেলের গুদামঘরে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালে–এর একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা...

বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসের বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায়...

গণভোটে রাজি না হলে নির্বাচন হতো না, বাধ্য হয়ে সম্মতি দেওয়া হয়েছিল: মেজর হাফিজ

“বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর...