জামিনে বের হয়েই দুধ দিয়ে গোসল করলেন টিকটকার মামুন

জামিনে বের হওয়ার পর টিকটকার প্রিন্স মামুনকে দুধ দিয়ে গোসল করালেন তার মা । সোমবার (০১ জুন) লায়লার করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে জামিনের আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো: মাজেদুর রহমান সোহাগ প্রিন্স মামুনের জামিনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলার বাদী লায়লা প্রিন্স মামুনের জামিনের বিরোধীতা করলেও আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দিয়েছেন।
অন্যদিকে জামিন পাওয়ার পর জেলহাজত থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করেন প্রিন্স মামুন। এমনি এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পরেছে। ভিডিওতে দেখা গেছে, ছোট চুলে জেলখানা থেকে জামিনে বের হয়েই প্রিন্স মামুন তার মাকে সালাম করেন। এরপরই তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দেন তার মা।
এদিকে, ৯ জুুন (রবিবার) প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন লায়লা। মামলার পরদিন রাত ৯টার দিকে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে আটক করেন। এরপর ১১ জুন (মঙ্গলবার) রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

আইনজীবী আলিফ হত্যা মামলায় জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

