জায়েদ খানের সঙ্গে রোমান্স করতে চান না দীঘি, কিন্তু কেন?

বিশেষ সংবাদ

জায়েদ খান ও সাকিব খানের সঙ্গে সিনেমাদে রোমান্স করতে চান না প্রার্থনা ফারদিন দীঘি। প্রথমে শিশুশিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয়েছিলো দীঘির। সময়ের সাথে সাথে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাজ করেছেন বর্তমান সময়ের বেশ কিছু নায়কের সাথে।

তবে এখন পর্যন্ত চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে সিনেমাতে অভিনয় করতে পারেননি দীঘি। যদিও এক সময়ে শিশুশিল্পী হিসেবে এই নায়কের সাথে স্ক্রিনশেয়ারের সুযোগ হয়েছিলো দীঘির। তবে নায়িকা হিসেবে সেই সুযোগ হয়ে ওঠেনি।

তবে কেনো শাকিবের সাথে বর্তমানে কাজ করা হচ্ছে না দীঘির? সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন দীঘি। তিনি জানিয়েছেন, শাকিব খানের সাথে রোমান্স করতে চান না তিনি।

রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দীঘি জানান, শাকিব আঙ্কেলের সাথে ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমা হয়েছে। মানুষ আমাকে সেভাবেই দেখেছে। ওই জায়গাটা থেকে মনে হয়, শাকিব আঙ্কেলের সাথে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না। তবে যদি এমন কোনো চরিত্র পান, যেখানে কোনে প্রেম নেই, এমন কোনও গল্প হলে শাকিব খানের বিপরীতে কাজ করতে পারেন দীঘি।

সেটা নিশ্চিত করে এ অভিনেত্রী জানান, সিনেমাতে চরিত্রের প্রয়োজনে ওইরকম কোনো সম্পর্ক দেখানো হয় না, যেখানে কোনো প্রেম নেই, এমন কোনো গল্প হলে ভেবে দেখবো। একদম কমার্শিয়াল সিনেমা, প্রেম-রোমান্স করা ঠিক হবে না।

শুধু শাকিব খানই নয়, জায়েদ খানের সঙ্গে ও রোমান্স করতে চান না অভিনেত্রী দীঘি। তাদের দুজনকেই আঙ্কেল বলে সম্বোধন করেন তিনি। এ বিষয়ে দীঘি জানান, ‘জায়েদ খানের সথেও সম্ভব নয়। কারণ তাকেও চাচ্চু বলে ডাকি।’

দীঘিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সব চেয়ে বেশি গসিপ হয়, এর কারণ কি? এর উত্তরে দীঘি জানান, ‘গসিপ সবাইকে নিয়েই হয়, আমারটাতে হাইলাইটস একটু বেশি হয়। হতে পারে আমার নামটা হলে খবরটা ছড়ায় বেশি। আমি মনে করি যে, আমার নামে একটা রিউমার আসলে, অনেকে টি.আর.পি পাচ্ছেন। তখন বোঝা যায়, আমি একেবারে আলাদা। এজন্যই আমার নামটা ব্যবহার করা হচ্ছে।’

দীঘি বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে ’জংলি’ সিনেমায়। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ সিনেমাটির।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার আলোচনায়...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে ওই...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয়...