জংলি সিনেমায় সিয়ামের আরেক নায়িকার চরিত্রে থাকছেন দীঘি

জংলি সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন শবনম বুবলি। এটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলো ‘জংলি’ টিম। তবে নতুন খবর হচ্ছে, এ সিনেমায় সিয়ামের বিপরীতে রয়েছেন আরো এক নায়িকা। তিনি হলেন প্রার্থনা ফারদিন দীঘি।
‘জংলি’ সিনেমাটি পরিচালনা করছেন এম রাহিম। ‘শান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিলো তার। প্রথম সিনেমা মুক্তির দীর্ঘ ২ বছর পর ২য় সিনেমা নির্মাণে নেমেছেন এই পরিচালক।
পরিচালক এম রাহিম জানিয়েছেন, ‘দীঘিকে জংলি সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিয়ামের বিপরীতেই অভিনয় করছেন তিনি। এটির জন্য দীঘি অনেক পরিশ্রম করেছেন এবং নিজেকে ভালোভাবে তৈরি করেছেন।’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সোহেল খান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, এরফান মৃধা শিবলু। এ সিনেমার ৪টি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।
আসন্ন ঈদুল আজহায় ‘জংলি’ সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিলো। গত ২৯ মার্চের অ্যানাউন্সমেন্ট পোস্টারে সেই বার্তাই ছিলো। পরে জানা যায়, সিনেমাটি ঈদের ৩ সপ্তাহ পর মুক্তি পাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

বিলুপ্তির পথে আড়াইশ বছরের সার্কাস শিল্প! কেন ধুঁকছে বাংলার এই আদি লোকজ ঐতিহ্য?

