শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চান না ওমর সানী

বিশেষ সংবাদ

শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চান না বলে জানিয়েছেন ওমর সানী। ঢাকাই চলচ্চিত্রে এক সময় দর্শকপ্রিয় নায়ক ছিলেন ওমর সানী। বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যুক্ত থাকেন তিনি। বিভিন্ন বিষয়ে নিজের মতা-মত প্রকাশ করেন তিনি।

এবার ওমর সানী কথা বললেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিষয় নিয়ে। এ অভিনেতা জানালেন শিল্পী সমিতির সদস্য হিসেবে আর থাকতে চান না। সামাজিক যোগাযোগমাধ্যমে কথাটি জানিয়েছেন এই অভিনেতা নিজেই।

শনিবার (২৫ মে) নিজের ফেসবুক পেজে এ নায়ক লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো। সমস্ত শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা রইল।

তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে কিছুই জানাননি ওমর সানী।

এদিকে, বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে সিনেমার কোনো বিষয়ে নয়। বরাবরের মতো গ্রুপিং, চেয়ারের লোভ এবং মামলার কারণে আলোচনায় এ সংঠনটি। এ কারণে চলচ্চিত্রের অনেকেই বিরক্ত।

সর্বশেষ ওমর সানীকে দেখা গেছে ‘ডেডবডি’ নামের একটি সিনেমায়। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। ওমর সানী ছাড়াও এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শ্যামল মওলা, অন্বেষা, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে এক মা তাঁর সন্তান সোহেল রানাকে (২৩) পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই...

২৮ লাখ টাকা ব্যয়ে শেরপুরে বাগড়া খাল পুনঃখনন শুরু

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে কৃষি ও কৃষকের উন্নয়নে উপজেলার গুরুত্বপূর্ণ বাগড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গঠিত...

বগুড়ায় দুই মাদকাসক্তের দেড় মাসের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে দুইজনকে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার নলডাঙ্গা...

শেরপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে এক মা তাঁর সন্তান সোহেল রানাকে (২৩) পুলিশের হাতে তুলে...

২৮ লাখ টাকা ব্যয়ে শেরপুরে বাগড়া খাল পুনঃখনন শুরু

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে কৃষি ও কৃষকের উন্নয়নে উপজেলার গুরুত্বপূর্ণ বাগড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।...

বগুড়ায় দুই মাদকাসক্তের দেড় মাসের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে দুইজনকে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ...

বগুড়ায় মসলায় মেশানো হচ্ছিল ধানের তুষ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার ফতেহ আলী বাজারে মসলায় ধানের তুষ ও পঁচা মরিচ মেশানোর দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট...

কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত...

এ মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

দেশে আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা...