বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, রাজপালের বিরুদ্ধে প্রায় ৯ কোটি রুপি পরিশোধের দায় রয়েছে। এই অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় গত ৪ ফেব্রুয়ারি তাকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দেন দিল্লি হাইকোর্ট। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য রাজপাল যাদব ৫ কোটি রুপি ঋণ নেন। সময়ের সঙ্গে সুদে-আসলে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি রুপি। অর্থ পরিশোধের সময়সীমা বাড়ানোর আবেদন জানালেও আদালত তা গ্রহণ করেননি।
এ বিষয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা সময় বাড়ানোর আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আবেদন মঞ্জুর করার মতো কোনো আইনগত ভিত্তি নেই।
দীর্ঘদিন ধরে বলিউডে কমেডি অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে এসেছেন রাজপাল যাদব। তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’, ‘ফের হেরাফেরি’সহ আরও অনেক ব্যবসাসফল ছবি। পর্দায় হাস্যরসের জন্য পরিচিত এই অভিনেতার গ্রেফতারের খবরে বলিউড অঙ্গনে ও দর্শকদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

