ফের টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ফের টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
তিনি বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আজ ভোরে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর লায়লা গণমাধ্যমে জানিয়েছেন, প্রিন্স মামুনকে গ্রেফতার হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।
এর আগে, গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মামুন। তবে এ মামলাটি পরে আদালত খারিজ করে দেয়।
গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে মামলাটি খারিজের আদেশ দেন। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা আক্তার। তবে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এ ওই অভিযোগের ধারা না থাকায় মামলার আবেদন খারিজ করে দেয় আদালত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

