ফ্রান্সে শুটিং সেটে আহত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

ফ্রান্সে বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শুটিং সেটে আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তাক্ত মুখের একটি ছবি পোস্ট করে আহত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা যায়, ফ্রান্সে প্রিয়াঙ্কা চোপড়া ‘হেডস অফ স্টেট’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। সেখানেই ওই সিনেমাটির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তার নিজ ইনস্টাগ্রামে রক্তাক্ত মুখের একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে। ছবিতে আরও দেখা যায়, প্রিয়াঙ্কার কপাল ও গালের ডান পাশে ছোপ-ছোপ রক্তের দা রয়েছে। তার চোখে মুখে ক্লান্তি। এদিকে বলিউড অভিনেত্রীর এমন ছবি দেখে বেশ চমকে গেছেন তার ভক্তরা।
জানা গেছে, ফ্রান্সে প্রিয়াঙ্কার সাথে তার কন্যা মালতিও রয়েছে। সিনেমার শুটিংয়ের ফাঁকে-ফাঁকে মেয়ের সঙ্গে ভালো সময়ও কাটাচ্ছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, ফ্রান্সের বিভিন্ন শহরে ঘুরে বেড়াতেও দেখা যায় মা ও মেয়েকে।
প্রসঙ্গগত, ১০ বছরের ছোট সংগীত শিল্পী নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। তাদের সংসারে মালতী নামের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর-পরই পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে চলে যান প্রিয়াঙ্কা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

