একদিনে চার দেশে ইসরায়েলি হামলা, নিহত বহু

বিশেষ সংবাদ

গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায়, একদিনে এই চারটি দেশে একযোগে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। সোমবার (০৫ মে) এসব দেশে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। মঙ্গলবার (০৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করে।

আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। হামাসের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এই আক্রমণ। একইসঙ্গে লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও চালানো হয় বিমান হামলা।

- Advertisement -

প্রতিবেদনে আরও জানানো হয়, ইয়েমেনের হোদেইদা শহরে ইসরায়েলি বাহিনী অন্তত ৩০টি যুদ্ধবিমান নিয়ে হামলা চালায়। এতে দুজন নিহত এবং ৪০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে

এছাড়া লেবানন ও সিরিয়ায় চালানো হামলার বিস্তারিত উল্লেখ না থাকলেও আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, হামলাগুলোর লক্ষ্য ছিল ইরানঘনিষ্ঠ যোদ্ধা ও গুদামঘর।

- Advertisement -

গত রবিবার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনায় গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং সেখানে দীর্ঘমেয়াদি অবস্থান নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে

ইসরায়েলি সামরিক বাহিনী ইতোমধ্যে হাজার হাজার রিজার্ভ সেনা ডেকে পাঠিয়েছে। তাদের ভাষায়, বাকি জিম্মিদের উদ্ধারের পাশাপাশি হামাসকে ‘সম্পূর্ণভাবে পরাজিত’ করাই এই অভিযানের উদ্দেশ্য।

- Advertisement -

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে রোববার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে গাজায় আক্রমণ জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সোমবার সকাল থেকে একযোগে চার দেশে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এই চার দেশের হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতোমধ্যে বেসামরিক প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...