অনন্ত আম্বানির বিয়েতে গান গাইতে পপতারকা রিয়ান্না নিলেন ৯৮ কোটি টাকা

অনন্ত আম্বানির বিয়েতে গান গাইবেন পপতারকা রিয়ান্না। এশিয়ার শীর্ষ ধনী ও ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির ৩ সন্তান আকাশ, ইশা ও অনন্ত। যমজ ছেলে-মেয়ে আকাশ এবং ইশার বিয়ে আগেই হয়েছে। তবে বাকি ছিল আরেক পুত্র অনন্ত আম্বানির বিয়ে।
গত ২০২২ সালের ২৯ ডিসেম্বর রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সম্পন্ন করেন অনন্ত আম্বানির। এবার সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অনন্ত এবং রাধিকা। আর জমকালো বিয়ের অনুষ্ঠানে গাইতে ইতোমধ্যেই ভারতে এসেছেন পপতারকা রিয়ান্না।
শুক্রবার (০১ মার্চ) ভারতের গুজরাটের জামনগরে এসে পৌঁছান গায়িকা রিয়ান্না। সেদিন থেকেই রিহার্সেল শুরু করেছে তার টিম। কিন্তু ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তা নিয়ে চলছে জোর সমালোচনা।

জানা গেছে, আজ থেকে অনন্ত এবং রাধিকার প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এ অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পপতারকা রিয়ান্না ৮ থেকে ৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৭ থেকে ৯৮ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন।
গত ২০১৮ সালে মুকেশ আম্বানি মেয়ে ইশা আম্বানির বিয়ে দেন। সে সময় মেয়ের বিয়েতে পারফরম্যান্স করেছিলেন বিয়ন্সে। গুঞ্জন রয়েছে, তখন বিয়ন্সে পারিশ্রমিক নিয়েছিলেন ৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি টাকার বেশি)।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

