ঈদের তারিখ ঘোষণা করল আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন

ঈদের তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইন। এছাড়া সৌদি আরব এবং অস্ট্রেলিয়াতেও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। কোন দেশে কবে ঈদ, তা জেনে নেওয়া যাক।
সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সোমবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে মঙ্গলবার (০৯ এপ্রিল) শেষ রোজা ও বুধবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া কাতার জানিয়েছে মঙ্গলবার শেষ রোজা হবে। পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বুধবার (১০ এপ্রিল)। বাহরাইনেও ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

কুয়েতও একই ঘোষণা দিয়েছে। ৯ এপ্রিল রমজানের শেষ দিন এবং ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানায় দেশটি। এছাড়া সৌদি আরব এবং অস্ট্রেলিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে। ২ দেশেই বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপিত হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

