শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

পর্দায় একসঙ্গে জনি সিন্স ও রণবীর সিং

বিশেষ সংবাদ

পর্দায় একসঙ্গে দেখা গেছে জনি সিন্স ও রণবীর সিং’কে। এখানে একজন বলিউডের অভিনেতা তো অন্যজন নীল ছবির জগতের তারকা। তারা দুজনেই বেশ জনপ্রিয় একইসঙ্গে আলোচিত-সমালোচিত। তবে দুজন দুই মেরুর হলেও একইসঙ্গে এবার পর্দায় হাজির হলেন।

এতে অবাক হয়েছেন সকল নেটিজেনরা। একই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন জনি সিন্স ও রণবীর সিং। পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনা জন্য নির্মিত ১টি বিজ্ঞাপনের পর্দায় একসাথে দেখা যাবে তাদের।

ভারতীয় সিরিয়ালের আঙ্গিকে নির্মিত ভিন্নধর্মী একটি গল্পে বানানো হয়েছে এ বিজ্ঞাপনটি। বোল্ড কেয়ার নামে ১টি প্রোডাক্টের জন্য নির্মিত এই বিজ্ঞাপনটি প্রকাশের পর-পরই ব্যাপক সাড়া ফেলেছে। রণবীর সিং শুধু বিজ্ঞাপনটিতে অভিনয়ই করেননি বরং তিনি এই বোল্ড কেয়ারের সহ-প্রতিষ্ঠাতাও।

রণবীর সিং জানান, সচেতনতা বাড়াতে এবং একটি ইতিবাচক প্রভাব ফেলতে আমার তারকা খ্যাতি ব্যবহার করার আন্তরিক অভিপ্রায় নিয়েই এখানে এসেছি। বোল্ড কেয়ারের প্রচারণার থেকেও বেশি জরুরি এই মিশন। যার সাথে আমি গভীরভাবে সংযুক্ত রয়েছি এবং আমি এখানে একটি পরিবর্তন আনতে এসেছি।

যেমন ভাবে আমরা পুরুষরা যৌন স্বাস্থ্যকে মোকাবেলা করি, বাস্তব সমাধানের লক্ষ্যে ও সারা দেশে লাখ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করতে এই মিশনে যুক্ত হয়েছি।

বিজ্ঞাপনটির নির্মাতা প্রতিষ্ঠান বোল্ড কেয়ারের প্রচারাভিযান ইতিমধ্যে ভারতীয় ব্র্যান্ডগুলির ইতিহাসে ১টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভয় ও বিব্রতকর কারণে নীরবে দীর্ঘকাল ধরে যৌন স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের শিকার পুরুষদের জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছে এ বিজ্ঞাপনটি।

বিজ্ঞাপনটি লিখেছেন দেবাইয়া বোপান্না, তন্ময় ভাট এবং তাদের টিম। এ বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আয়াপ্পা কেএম। আয়াপ্পা এবং তন্ময় এর আগে অনেক সফল বিজ্ঞাপন প্রচারে একসাথে কাজ করেছেন, যেমন রাহুল দ্রাবিড়ের এক্স ক্রিডের বিজ্ঞাপনটি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...