ভারী বৃষ্টিপাতে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা, নিহত ৩৯

ভারী বৃষ্টিপাতে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য ‘রিও গ্র্যান্ডে দো সুল’ বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিতে এ রাজ্যে এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৭০ জনের অধিক। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার (০৩ মে) এ তথ্য জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আর্জেন্টিনা এবং উরুগুয়ে সীমান্ত লাগোয়া রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যে গত সোমবার (২৯ এপ্রিল) থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের ৪৯৭টি শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু ও নিখোঁজের পাশাপাশি শহরগুলোর অন্তত ২৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে শুক্রবার সংবাদ মাধ্যমে জানান, আগামী কয়েক দিনে আমরা অনেক অঞ্চলে পৌঁছাতে পারব। তখন মৃত্যুর সংখ্যায় পরিবর্তন আসতে পারে। ভারী বৃষ্টিপাতে রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যটির বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।
এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সেতু ও সড়ক। এ ছাড়া ঝড়ের কারণে কিছু জায়গায় ভূমিধসের দেখা দিয়েছে। স্থানীয় ১টি জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের কিছু আংশ ধসে পড়েছে। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভৌগোলিক অবস্থানের রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যটি প্রায়ই চরম আবহাওয়ার মুখে পড়ে। কখনো কখনো রাজ্যটিতে প্রবল বৃষ্টিপাত হয়। আবার কখনো দেখা দেয় খরা। স্থানীয় বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের ফলে রাজ্যটির আবহাওয়া আরও চরম রূপ নিচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাড়িতে অভিযান, নগদ টাকা-স্বর্ণসহ ১৪ কোটি রুপির সম্পদ জব্দ

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

