লাইভ কনসার্টে অরিজিতের দিকে পোশাক খুলে ছুঁড়ে মারলেন নারী

অরিজিতের লাইভ কনসার্টে এক নারী ভক্তের কাণ্ড দেখে সকলেই অবাক। কনসার্ট চলাকালীন সময়ে গায়ের টপ খুলে অরিজিতের দিকে ছুড়ে মারলেন ওই নারী। সম্প্রতি নেপালের এক কনসার্টে এমন কাণ্ড ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ১টি ভিডিও ছড়িয়ে পরেছে।
ওই ভিডিওতে দেখা গেছে, ভক্তদের দেওয়া ডায়েরি, খাতা, এমনকি গিটারেও পরপর অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন অরিজিৎ সিং। হঠাৎ অনুষ্ঠানের মঞ্চে উড়ে এসে পড়ল এক নারীর ট্যাঙ্ক টপ। এ ঘটনা প্রথমটায় নজর এড়িয়ে যায় গায়কের। কিন্তু পরে চোখে পড়তেই অরিজিৎ সিং যা করলেন, তা আপাতত নেটদুনিয়ার চর্চায়।
সালমান, শাহরুখ থেকে রণবীর কাপুর, অরিজিৎ সিংয়ের গানে লিপ মেলাতে মুখিয়ে থাকেন বলিউডের বড় বড় সিলিব্রিটিরাও। তার লাইভ কনসার্ট মানেই বিশাল ভক্তদের উন্মাদনা। তাই বলে লাইভ কনসার্টে পরনের ট্যাঙ্ক টপ খুলে ছুঁড়ে মারা গায়কের দিকে!

আর ওই নারী অনুরাগীর এমন কাণ্ড দেখে অরিজিৎ সিং নিজেই অবাক হয়েছেন। কিন্তু ছুড়ে মারা টপ ফিরিয়ে দেননি ওই নারী অনুরাগীকে। বরং মঞ্চে পড়ে থাকা পোশাকটি সযত্নে তুলে ধরে তাতে লিখে দিলেন নিজের নাম। সেই ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় দাবানল গতিতে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আবার ওই নারীকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

