শুটিংয়ের সময় পা পিছলে পড়ে আহত হয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা

শুটিংয়ের সময় সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন টালিউড অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। পরে তাকে হাসপাতালে যেতে হয়। আংশিক অস্ত্রোপচারও হয়েছে ছোটপর্দার মিঠাইয়ের এই অভিনেত্রীর।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পায়ের নখ পুরোটা উপড়ে গেলেও মাঝপথে ফটোশুট শুটিং ছেড়ে চলে আসেননি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। পুরো শুটিং শেষ করে বাড়ি ফেরেন এই অভিনেত্রী।
শুটিং সেটে প্রাথমিক চিকিৎসা করে পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলেও বাড়ি ফিরতেই যন্ত্রণা বাড়ে। তারপরেই হাসপাতালে ছুটতে হয়। সেখানে ছোটখাট এক অস্ত্রোপচারও হয় তার। বেশ কিছুদিন চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামও নিতে হবে তাকে। সুস্থ হয়ে দ্রুত কাজে ফেরার দিন গুনছেন সৌমিতৃষা কুণ্ডু।
সৌমিতৃষা জানান, গিয়েছিলাম একটা ফটোশুট করতে। শুটিংয়ের সময় একটি হোটেলের সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে কীভাবে যে পা মোচকে নখ উপড়ে গেল বুঝিনি। তবুও শুটিং শেষ করেই বাড়ি ফিরেছি। তিনি আরও জানান, একটা অস্ত্রোপচার হয়েছে। তখন অবশ করে দিয়েছিল বলে ব্যথাটা টের পাইনি। বাড়ি ফিরতেই বুঝতে পারছি এখন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় দর্শকপ্রিয় ‘মিঠাই রানি’। তার অনুরাগীর সংখ্যারও অন্ত নেই। ‘প্রধান’ সিনেমা দিয়ে সদ্য বড়পর্দায় যাত্রা শুরু তার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাড়িতে অভিযান, নগদ টাকা-স্বর্ণসহ ১৪ কোটি রুপির সম্পদ জব্দ

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

