সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে ৭৫ হাজার ডলার

সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে ৭৫ হাজার ডলার। এমন একটি ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি কোম্পানি। ঘোষণা অনুযায়ী, তাদের কোম্পানিতে কর্মরত যেকোনো নারী কর্মী একটি সন্তান জন্ম দিলেই পাবেন ৭৫ হাজার ডলার।
ভিডিও দেখতে ক্লিক করুন :
গেলো ৫ ফেব্রুয়ারী সিউলভিত্তিক কোম্পানি বুইয়ং একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ২০২১ সাল থেকে তাদের কোম্পানিতে কর্মরত নারীদের ৭০ টি বাচ্চা জন্ম দেওয়ায় মোট ৫ দশমিক ২৫ মিলিয়ন বা ৫২ লক্ষ ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়া হয়।

বুইয়ংয়ের মতো দক্ষিণ কোরিয়ার অনেক বহুজাতিক ও স্থানীয় কোম্পানিও দেশটির জন্মাহার বাড়াতে বোনাস দেওয়ার এই নীতি অনুসরণ করছে। কুমহো পেট্রোকেমিক্যাল নামের একটি বহুজাতিক কোম্পানি গণমাধ্যমে জানিয়েছেন, তারা তাদের অফিসে কর্মরত নারীদের একটি করে সন্তানের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার বোনাস দেবে। এই মুহুর্তে দেশটির জন্মাহার মাত্র শুন্য দশমিক ৭৮ পার্সেন্ট, যা বিশ্বের সর্বনিম্ন জন্মাহার হিসেবে গণিত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

