নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের ১৮০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর পূর্বাচলের জলসিড়ি আবাসিক প্রকল্পের ১৬২ কাঠা প্লটসহ ৫৩ দলিলের জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।এসব সম্পদের বাজারমূল্য দেখানো হয়েছে ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। একই সাথেই তিনটি ব্যাংকে থাকা ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা অবরুদ্ধ রাখার নির্দেশও দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদক (দুর্নীতি দমন কমিশন)-এর সহকারী পরিচালক শাহজাহান মিরাজ এদিন আদালতে সম্পদ জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, নজরুল ক্ষমতার অপব্যবহার ও ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকা অর্জন করেছেন এবং এসব সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আসামি তার স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা স্থানান্তর করে ফেলতে চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগেই এমন হলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে।
আবেদনে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২-এর ধারা ১৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮-এর বিধান অনুসরণ করে আসামির সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার অনুরোধ জানানো হয়, আদালত তা মঞ্জুর করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

