রিমান্ড বাতিল, জুলাই যোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ বাতিল করে জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে লেখা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমা জান্নাত সুরভীকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
তিনি আরও জানান, ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে পরে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১–এ রিভিশনের শুনানি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হলে আদালত সন্তুষ্ট হয়ে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন।
সোমবারই সুরভীর আইনজীবী রাশেদ খান জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের জুলাই–আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

