নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিহত করবে ছাত্রদল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আদাবর থানা ছাত্রদল। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয়ের নেতৃত্বে ছাপরা মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল কয়েকশত নেতা-কর্মীর অংশগ্রহণে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শম্পা মার্কেটে গিয়ে শেষ হয়।
গত ২৯ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ৯ দিনের কর্মসূচি ঘোষণা করে। তার প্রতিবাদে সোমবার (৩ জানুয়ারি) বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ আদাবর থানা ছাত্রদল।
এ বিষয়ে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয় বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত অব্যাহত রেখেছে, কিন্তু আমরা তা প্রতিহত করবো।” তিনি আরও জানান, সংগঠনের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নির্দেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রুখতে তারা প্রস্তুত রয়েছে।

এই বিক্ষোভে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

