ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া: সালাহউদ্দিন আহমদ

বিশেষ সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। তিনি নেত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। একই সঙ্গে তারেক রহমানসহ দলের নেতৃত্বের জন্যও দোয়া করতে অনুরোধ জানান।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে জন্মস্থান পেকুয়ার বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নে গণসংযোগ শেষে টৈটংয়ে পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় সালাহউদ্দিন আহমদ বলেন,“এই দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। গণতন্ত্র রক্ষার জন্য ভোটের মাঠে ধানের শীষকে জয়ী করতে হবে। সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন।”

পথসভায় তাঁর স্ত্রী ও সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন

দীর্ঘ সময় পর এলাকায় ফিরে আবেগাপ্লুত হন সালাহউদ্দিন। তিনি বলেন, “১২–১৪ বছর পর আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। এটা আল্লাহর রহমত। আপনাদের দোয়া ছিল বলেই আমি আজ জীবিত আছি।”

তিনি দাবি করেন,“আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার গুম করেছিল। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি ফিরে আসতে পেরেছি।”

ফ্যাসিস্টবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের শীর্ষ নেতা তারেক রহমানই আগামী দিনে বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেবেন, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে সবাই যেন নিজের মতামত ও ভোট স্বাধীনভাবে দিতে পারে—এটাই আমাদের দাবি।”

পথসভা শেষে তিনি রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে গণসংযোগে যোগ দেন। সর্বত্রই তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...