ভোলায় প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় জনস্রোত

ভোলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জানাজায় হাজারো মানুষ অংশ নেন। মাঠজুড়ে মানুষের ঢল নামে, শেষ বিদায়ে অংশ নিতে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে সকালে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয় এই বর্ষীয়ান রাজনীতিককে। এরপর ঢাকা থেকে হেলিকপ্টারে তার মরদেহ ভোলায় আনা হয়। দুপুর দেড়টার দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে মরদেহ পৌঁছালে সেখানে দলীয় নেতা-কর্মী, স্বজন ও সাধারণ মানুষ ভিড় করেন। পরে ফ্রিজিং ভ্যানে মরদেহ নেওয়া হয় জানাজাস্থলে।
জানাজা শেষে পারিবারিক সূত্রে জানা গেছে, ভোলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।

বর্ষীয়ান এই রাজনীতিক ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ, ছাত্র আন্দোলন ও স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সংগঠনে তার সক্রিয় অংশগ্রহণ ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

