নতুন চোরদের হাত অবশ করতে পারলেই উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে: জামায়াত আমির

বিশেষ সংবাদ

নতুন করে যারা দেশের সম্পদ লুটে নিতে চায়, তাদের হাত শক্তভাবে রোধ করতে পারলেই বাংলাদেশের উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এস এস হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

- Advertisement -

ডা. শফিকুর রহমান বলেন, দেশের অগ্রগতির জন্য বড় বড় প্রকল্পের চেয়ে প্রয়োজন সৎ মানসিকতা ও স্পষ্ট দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, দেশের টাকা যারা চুরি করেছে, তা ফেরত আনা গেলে এবং নতুন করে দুর্নীতির পথ বন্ধ করা গেলে উন্নয়ন স্বাভাবিকভাবেই গতি পাবে।

উত্তরবঙ্গের নদীগুলোর বর্তমান অবস্থার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, এই অঞ্চলের নদীগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত হলেও দীর্ঘদিন ধরে সেগুলোর যথাযথ সংরক্ষণ হয়নি। একসময় যেখানে জাহাজ চলাচল করত, সেখানে এখন সাধারণ নৌযানও চলতে পারে না। তিস্তা, ধরলা, করতোয়া ও ব্রহ্মপুত্র—সব নদীর অবস্থাই একই রকম হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

- Advertisement -

নদী শুকিয়ে যাওয়ার প্রভাব কৃষি ও জনজীবনে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, নদী মারা যাওয়া মানে মাটির শক্তি হারিয়ে যাওয়া। জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে উত্তরবঙ্গের মরা নদীগুলোর দিকে সবার আগে দৃষ্টি দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে পুরো উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করার লক্ষ্যও তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গের মানুষ পরিশ্রমী ও সহজ জীবনযাপনে অভ্যস্ত। তাদের পরিশ্রমের সঠিক সুযোগ তৈরি করে দিতে পারলেই এই অঞ্চল দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। এ জন্য তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি সব নদীকে জীবন দেওয়ার একটি সমন্বিত মহাপরিকল্পনা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

- Advertisement -

বিদেশনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কোনো আধিপত্যের ছায়া দেখতে চান না। বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে কোনো দেশকে প্রভুত্ব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে গত ৫৪ বছরে গড়ে ওঠা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

জুলাইয়ের শহীদদের প্রতি সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শহীদরা একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নীল আকাশে মাঝে মাঝে শকুনের ছায়া দেখা যায়। সেই ছায়া যেন বাংলাদেশের মাটিতে না পড়ে, সে জন্য সবাইকে সাবধান থাকতে হবে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রাম থেকে মরদেহটি...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির...