মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজিতে শেষ হয়ে গেছে আমার এলাকা: মির্জা আব্বাস

বিশেষ সংবাদ

গঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচারণায় নিজের এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, গত ১৭ বছরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে তার এলাকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুর এলাকায় প্রচারণাকালে এসব কথা বলেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।

- Advertisement -

মির্জা আব্বাস বলেন, “গত ১৭ বছরে মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে। আমি নির্বাচিত হলে এই এলাকাকে এসব থেকে মুক্ত করবো।”

তিনি দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতিতে কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু কথা শুনলে মনে হয়, ডাল মে কুছ কালা হ্যায়। একজন স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ঢাকা শহরে তারা আমাদের একটি সিটও দেবে না। কিন্তু সিট দেওয়ার মালিক তারা নয়। এই দেশের সিটের মালিক আল্লাহ এবং জনগণ।”

- Advertisement -

নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। “মিথ্যা ডকুমেন্ট ছড়ানো হচ্ছে, এআই দিয়ে ভুয়া কনটেন্ট বানানো হচ্ছে, বটবাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে ফেলা হয়েছে,” বলেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তারা কখনোই জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

- Advertisement -

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কিছু বক্তব্য অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী বলে মনে হচ্ছে। তাঁর মতে, বিশেষ কোনো শক্তি এসবের পেছনে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে জনগণ শেষ পর্যন্ত এসব প্রচেষ্টা প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রাম থেকে মরদেহটি...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...