বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

গণতন্ত্র ও সাম্যের ৫ মূলনীতি নিয়ে নতুন রাজনৈতিক শক্তি ‘এনপিএ’-এর আত্মপ্রকাশ

বিশেষ সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানের ‘রাষ্ট্র সংস্কার’ ও ‘অন্তর্ভুক্তিমূলক রাজনীতি’র আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের মধ্য দিয়ে ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ও ৩ জন মুখপাত্রের নাম ঘোষণার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।

ছবি : সংগৃহীত।

বাম ও মধ্যপন্থী তরুণদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন, লেখক ও অ্যাক্টিভিস্ট ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত।

কেন্দ্রীয় কাউন্সিলে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগকারী অনিক রায়, অলিক মৃ, সৈয়দা নীলিমা দোলা এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ ও বর্তমান ঢাবি সভাপতি মেঘমল্লার বসুসহ বিশিষ্ট ছাত্র নেতারা।

গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা এই ৫টি মূলনীতি ঘোষণা করেছে এনপিএ।

ঘোষণাপত্রে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের দেড় বছর পার হলেও বর্তমান বাস্তবতা হতাশাজনক। রাষ্ট্র সংস্কারের বদলে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত এবং গণতন্ত্রের নামে সংখ্যাগরিষ্ঠতাবাদের উত্থান ঘটছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার এখনো নিশ্চিত করা যায়নি বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

অতিথি ও ভবিষ্যৎ পরিকল্পনা:

এনপিএ-এর কাউন্সিল সদস্য মীর হুযাইফা আল মামদূহ জানান, আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু, কথাসাহিত্যিক মশিউল আলম, লেখক আলতাফ পারভেজ প্রমুখ। ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান হবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান...