শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দলের নিয়মিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিষয় উঠে এলেও নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন ডা. এ জেড এম জাহিদ।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় প্রস্তুতি এবং সামনে নির্বাচনী পরিবেশসহ একাধিক বিষয়ে মতবিনিময় হয় বলেও জানান সালাহউদ্দিন।

এদিন দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। প্রয়োজনে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে তিনি জানান
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

