হাঁসকে ধান খাইয়ে তারেক রহমানকে জয় উৎসর্গ করতে চান শেখ মুজিবুর রহমান

বিশেষ সংবাদ

কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন বিএনপির নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল। প্রতীক হিসেবে হাঁস পাওয়ার পর তিনি বলেছেন, হাঁসকে ধান খাইয়ে এই আসনে জয়ী হয়ে বিজয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নিজের অবস্থান ও নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন শেখ মুজিবুর রহমান ইকবাল।

তিনি বলেন, হাঁস প্রতীক নিয়ে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করেই তিনি জয়ী হবেন। তার ভাষায়, এই লড়াই শুধু একটি আসনের নয়, এটি দলের ভেতরের ন্যায়বিচার ও ত্যাগের স্বীকৃতির লড়াই।

প্রতীক পাওয়া নিয়ে নিজের ক্ষোভের কথাও তুলে ধরেন তিনি। শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, প্রথমে তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছিল। কিন্তু পরে রাতের আঁধারে একজনকে দলে যোগদান করিয়ে সেই প্রতীক তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই পরিস্থিতিতেই জনগণের দাবির মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল জানান, প্রায় ২৫ বছর ধরে তিনি সক্রিয়ভাবে মাঠের রাজনীতিতে যুক্ত। দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের সুফল অন্য কেউ নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল থেকে শুরু করে দলের অধিকাংশ নেতাকর্মী তার পাশেই আছেন বলে তিনি দাবি করেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন। জনগণই তার মূল শক্তি, আর জনগণের রায়েই তিনি বিজয়ী হবেন—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

দেড় মাসের সন্তানসহ কারামুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম দেড় মাস বয়সী সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মানবিক বিবেচনায় আদালতের জামিনের...

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. এম এ মুহিত। তিনি বলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা...

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামের একটি কলেজকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন,...

দেড় মাসের সন্তানসহ কারামুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম দেড় মাস বয়সী সন্তানসহ কারাগার থেকে...

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. এম...

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামের একটি কলেজকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল...

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ...

প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ...

সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে উত্তেজনা, অস্ত্র হাতে ছাত্রদল-শিবির কর্মীদের সংঘর্ষ

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে একটি...