ডাকসুতে ৯ সেপ্টেম্বর শিবিরের ‘ব্যালট বিপ্লব’ হবে: সাদিক কায়েম

বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, আগামী ৯ সেপ্টেম্বর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ‘ব্যালট বিপ্লব’।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, একটি গোষ্ঠী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালাচ্ছে

তিনি বলেন, “আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গিয়ে আমার বাবা-মাকে নিয়ে অশ্লীল মন্তব্য ও গালিগালাজ করা হচ্ছে। আওয়ামী ন্যারেটিভ দাঁড় করিয়ে বারবার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা। অথচ শিক্ষার্থীদের কাছে আমাদের জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে। এতে ঈর্ষান্বিত হয়ে এসব কর্মকাণ্ড করছে তারা।”

জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, “আমার বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। আমি এটিকে স্বাগত জানাই। তবে দুঃখের বিষয় হলো, সাদিক ভাইসহ আমাদের প্যানেলের নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

নির্বাচনের কৌশল প্রসঙ্গে ফরহাদ বলেন, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট সবচেয়ে বেশি পাবে তাদের প্যানেল। ক্লাস-পরীক্ষা ভাগ করে নেওয়া যেতো, কিন্তু একেবারেই বন্ধ রাখার পক্ষে আমরা নই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...