দুর্গাপূজার একদিন আগে প্রতিমা ভাঙচুর

রাজবাড়ীতে দুর্গাপূজার একদিন আগে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টেবর) সকালে সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সজ্জনকান্দা জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ মন্দিরে এ ঘটনা ঘটেছে।
এদিকে, গতকাল সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমা ভাঙচুরের বিষয়টি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অনেকেই এই ঘটনার সঠিক তদন্ত দাবি করে জড়িতদরে বিচার চান।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) শামিমা পারভীন জানান, গতকাল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনও এক সময় কে বা কারা মন্দিরের ভেতর ঢুকে দুর্গা প্রতিমাসহ ৫টি প্রতিমার মুখের কিছু অংশ ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিমা ভাংচুরের বিষয়ে তদন্ত চলছে। এবং এঘটনার সঙ্গে যারা জড়িত রয়েঠে তাদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আমরা জেলা শহরের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে দুর্গাপূজার মন্দির কর্তৃপক্ষকে বার-বার অনুরোধ করেছি। তবে এই ঘটনা ঘটার পর বুধবার (০৯ অক্টেবর) সকালে তারা সিসি ক্যামেরা স্থাপন করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

