বগুড়ার ধুনটে

যমুনা নদীর তীরে অষ্টমী তিথিতে পূণ্যস্নানে হাজারো ভক্তের ঢল

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনট উপজেলায় চৈত্র মাসের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার পূণ্যস্নান। শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের যমুনা নদীর ঘাটে এই দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পূণ্যার্থী নদীর পাড়ে সমবেত হতে শুরু করেন। তারা বিশ্বাস করেন, এই দিনে যমুনার জলে স্নান করলে পাপমোচন হয় এবং আত্মশুদ্ধির পাশাপাশি স্বর্গীয় পিতা-মাতা ও প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা যায়।

- Advertisement -

সিরাজগঞ্জের কাজিপুর থেকে আগত নারায়ণ চক্রবর্ত্তী বলেন, ‘প্রতি বছরের মতো এবারও এসেছি পূণ্যস্নানে। পরিবারকেও সঙ্গে এনেছি। এ এক আত্মিক প্রশান্তির অনুভূতি। আমরা মায়ের কৃপা কামনা করি।’

আয়োজক কমিটির সদস্য ফনেন্দ্র মন্ডল জানান, ‘দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এখানে আসেন। ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

- Advertisement -

স্নান উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বসে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও পূজা-অর্চনা। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতাও ছিল লক্ষণীয়।

এই পূণ্যস্নান শুধু ধর্মীয় আচার নয়, এটি একটি সামাজিক মিলনমেলাও বটে, যেখানে আধ্যাত্মিক চেতনার পাশাপাশি জাতিগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা কেটে প্রায় ২৫টি জিআই তারের কয়েলসহ...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ সুলতানকে আটক...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) অন্তঃসত্ত্বা করার অভিযোগে...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা...