পাকিস্তানের ক্রিকেটাররা গত ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না

বেতন ছাড়াই খেলে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম, ফাতিমা সানারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ ও নারী ক্রিকেটাররা গত ৪ মাস ধরে কোনো বেতন পাননি।
বিশ্বের ৪র্থ ধনী ক্রিকেট বোর্ড হচ্ছে পিসিবি। অথচ পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে তাদের নারী ক্রিকেটাররা সবচেয়ে কম বেতন পান। যেখানে ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পুরুষ ও নারী দলকে সমান বেতন দেওয়া হয়। অন্যান্য দলগুলোও সে পথে এগোচ্ছে।
এদিকে সমান বেতন তো দূরে থাকা, উল্টো তাদের ৪ মাসের বেতন বকেয়া রেখেছে পিসিবি। গত বছরের আগস্ট মাসে নারী ক্রিকেটারদের সাথে ২৩ মাসের চুক্তি করেছিলো পিসিবি। কেন্দ্রীয় এই চুক্তিটি শেষ হবে আগামী ২০২৫ সালের ৩০ জুন। অবশ্য ১২ মাস পার হবার পর এ বিষয়ে পিসিবি’র আবার পর্যালোচনা করার কথা রয়েছে। সেই পর্যালোচনা না হওয়ার কারনেই নাকি বেতন দেওয়া হচ্ছে না নারী ক্রিকেটারদের।
এ বিষয়ে ক্রিকবাজকে পিসিবি’র এক কর্মকর্তা জানিয়েছে, কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ২০২৫ সালের ১ জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে খেলোয়াড়দের। অনেক কিছু হচ্ছে এবং সবকিছু সামাল দেওয়ার জন্য সময়ের খুব অভাব।
ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায়, নারী দলের পাশাপাশি পাকিস্তানের পুরুষ দলও গত ৪ মাস ধরে বেতন পাচ্ছে না। অবশ্য ২ দলের বেতন বকেয়া থাকার কারণ ভিন্ন ভিন্ন। যদিও এখন পর্যন্ত বাবরদের বেতন বকেয়া রাখার কারণ জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

