রবিবার, ১ মার্চ, ২০২৬

বিবিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন শেরপুর পুলিশ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট ফাইনালের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিবিটি ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মহিপুর ফায়ার সার্ভিস বিবিটি ভাটা মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে শেরপুর পুলিশ ক্রিকেট একাদশ ১২ রানে চকপাথালিয়া ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

মহিপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ও শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহ মো. কাওসার আলী কলিন্সের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী খেলায় মাঠে ছিলো উপচে পড়া দর্শকের ভিড়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. সজিব শাহরিন, সামিট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম লিপু, শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, মোজাহার শাহ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মো. ইনছান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল শেখ, যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে তৈরি হয় টানটান উত্তেজনা। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় শেরপুর পুলিশ একাদশ।

পুরো খেলায় গ্যালারিতে দর্শকদের করতালিতে মুখর ছিলো মাঠ। মনোমুগ্ধকর ধারাভাষ্য দিয়ে উপস্থিত দর্শকদের আরও উজ্জীবিত করে তুলেছিলেন ডা. মো. আনোয়ার হোসেন।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং আয়োজকদের পক্ষ থেকে আগামী বছর আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা...