শেয়ার বাজারে কারসাজি, সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

শেয়ার বাজারে কারসাজি করার কারণে সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান মো: খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩ তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করার অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সাকিবের পাশাপাশি ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লক্ষ টাকা, আবুল খায়ের হিরুকে ২৫ লক্ষ টাকা, আবুল কালাম মাতবরকে ১০ লক্ষ টাকা, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লক্ষ টাকা, মোনার্ক মার্টকে ১ লক্ষ টাকা এবং জাহেদ কামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, সাকিব আল হাসানকে ক্যারিয়ারে কম বিতর্ক আর সমালোচনার সম্মুখীন হতে হয়নি। গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামি হিসেবে উঠে আসে সাকিবের নাম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতারণার দায়ে বগুড়ায় শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

শেরপুরে আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

