সুজনের নজরে শেরপুরের ১০ কিশোর: ২ বছরের ফ্রি প্রশিক্ষণের সুযোগ

বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে সাত শতাধিক উদীয়মান ক্রিকেটারের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘অনূর্ধ্ব-১৬ ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৬’। শনিবার (২৫ এপ্রিল) শেরপুর সরকারি ডি. জে. মডেল হাই স্কুল মাঠে বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত থেকে ১০ জন প্রতিভাবান ক্রিকেটারকে চূড়ান্তভাবে মনোনীত করেন বাংলাদেশ জাতীয়

ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

- Advertisement -

আসিফ সিরাজ রব্বানীর ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ “একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট”-এর ব্যবস্থাপনায় এবং বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির কারিগরি সহযোগিতায় এই বাছাই কার্যক্রম পরিচালিত হয়। সকাল ৯টায় বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করেন আয়োজক আসিফ সিরাজ রব্বানী। দিনব্যাপী কসরত শেষে প্রায় ৭০০ জন প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০ জন এবং সর্বশেষ ১০ জনকে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, “বাংলাদেশের মফস্বল এলাকাগুলোতে প্রতিভার অভাব নেই, অভাব শুধু সুযোগের। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা পেলে আজ যারা নির্বাচিত হলো, তাদের মধ্য থেকেই হয়তো আগামীর জাতীয় দলের তারকা ক্রিকেটার উঠে আসবে। এই উদ্যোগটি সেই সম্ভাবনা তৈরির একটি মাইলফলক।”

- Advertisement -

আয়োজক আসিফ সিরাজ রব্বানী জানান, চূড়ান্তভাবে নির্বাচিত ১০ জন ক্রিকেটার রাজশাহীর ‘বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি’-তে টানা ২ বছর সম্পূর্ণ বিনামূল্যে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন। তাদের যাতায়াত, আবাসন ও প্রশিক্ষণসহ যাবতীয় ব্যয় বহন করবে “একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট” সামাজিক উদ্যোগ। তিনি আরও জানান, ক্রমান্বয়ে এই অঞ্চলকে একটি ক্রিকেট হাবে পরিণত করা হবে এবং স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের জন্য দক্ষ কোচ নিয়োগ দেওয়া হবে।

বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেন, “তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অন্ধকার জগত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উন্নত সমাজ গঠনে মেধার বিকাশের পাশাপাশি শরীর গঠনও জরুরি। আমি বিশ্বাস করি, এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে শেরপুর-ধুনট দেশের ক্রীড়াঙ্গনে একদিন বিশেষ অবস্থান তৈরি করবে।”

- Advertisement -

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক আব্দুল মুক্তাদির, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। তবে...

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং একাধিক জনসম্পৃক্ত অনুষ্ঠানে অংশ নিতে সিলেট হয়ে মৌলভীবাজারের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে...

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ঋণ মূল্যায়ন সংস্থা ফিচ রেটিংস। মঙ্গলবার হংকং থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি...

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ে বড়...

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং একাধিক জনসম্পৃক্ত অনুষ্ঠানে অংশ নিতে সিলেট হয়ে মৌলভীবাজারের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ঋণ মূল্যায়ন সংস্থা ফিচ রেটিংস। মঙ্গলবার...

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে চলমান আন্তর্জাতিক টুর্নামেন্টে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর নেইমারের চোটের আপডেট নিয়ে নতুন ও স্বস্তিদায়ক তথ্য প্রকাশ করেছে...

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা...

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

বগুড়ার শেরপুরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ আতিকুল ইসলাম...