আন্তঃজেলা চোর চক্রের হোতাসহ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

বগুড়ার শেরপুর থানা-পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোঃ দুলাল মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে। এসময় তার বাড়ি থেকে চুরি যাওয়া লাল-কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মোটরসাইকেলটি গত ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামে দাওয়াতে অংশ নিতে গিয়ে চুরি হয়। মোটরসাইকেলের মালিক মাহবুবর রহমান মোটরসাইকেলটি জনৈক আঃ মজিদের বাড়ির সামনে রেখে ভেতরে যান। দাওয়াত শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি আর নেই। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা শেরপুর থানার এসআই মোঃ আনোয়ার হোসেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার মুকুমপুর গ্রামে অভিযান চালান। রাত সোয়া ১ টার দিকে অভিযানে নেতৃত্ব দিয়ে তিনি দুলাল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় তার বাড়ির দক্ষিণ দুয়ারের ঘর থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমাদের টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতাকে গ্রেফতার করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীরা আইনের আওতায় আসবে।”
মোটরসাইকেলের মালিক মোঃ মাহবুবর রহমান বলেন, “চুরি যাওয়া মোটরসাইকেল ফিরে পেয়ে আমি অত্যন্ত খুশি। পুলিশের এই কার্যকর উদ্যোগের জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

