বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন শুভাশীষ পোদ্দার লিটন

বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন (আনারস) প্রতীক নিয়ে মোট ৩৫ হাজার ৭৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (ঘোড়া) প্রতীক নিয়ে মোট ২৪ হাজার ১৮৫ ভোট পেয়েছেন। অপর চেয়ারম্যান প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট ২১ হাজার ৫৩৬ ভোট পেয়েছেন।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪ লাখ ৩৪ হাজার ২২৯ জন ভোটারের মধ্যে ৮৫ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪ হাজার ২০৪টি ভোট বাতিল করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

