শেরপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

বিশেষ সংবাদ

শেরপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী শ্রীশ্রী জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা জগতের ঈশ্বর। যিনি জগতের ঈশ্বর তার অনুগ্রহ ও কৃপা লাভ করলে মানুষের মুক্তি লাভ হবে। এ বিশ্বাস থেকেই জগন্নাথ দেবের মূর্তি নিয়ে রথযাত্রার আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয় এ উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শেরপুর উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে সুসজ্জিত রথযাত্রা রবিবার(৭ জুলাই) বেলা ৩টার দিকে শহর প্রদক্ষিণ শুরু করে। এরপর রথটি মহিপুর থেকে বিকালে পুনরায় শহরে ফিরে এসে গোশাইপাড়া গুন্ডিচা মন্দিরে অবস্থান নেয়।

অন্যদিকে ইসকন এর উদ্যোগে ও দত্তপাড়া মন্দির কমিটির তরফ থেকে পৃথক দুটি রথ বের হয়ে শহর প্রদক্ষিণ করে। রথযাত্রায় বিভিন্ন বয়সী শত শত নারী ও পুরুষ ভক্ত দেবতার নাম জপ, কীর্তনসহ পুজো অর্চনা করেন।

- Advertisement -

রথযাত্রার পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দিও থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। রথযাত্রা হিন্দুধর্মের, বিশেষত প্রভু জগন্নাথের ভক্তদের কাছে একটি পুণ্য উৎসব এবং পুণ্য তিথিও।

এই পুণ্য তিথিতে শ্রী জগন্নাথ ধাম পুরী ছাড়াও পৃথিবীর অন্যান্য স্থানে (যেখানে জগন্নাথদেবের ভক্ত বর্তমান) মহাসমারোহের সঙ্গে রথযাত্রা পালিত হয়। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ির স্পর্শে (দড়ি টানলে) পুণ্যলাভ হয়।

- Advertisement -

রথযাত্রা উৎসবে শুভ সূচনায় উপস্থিত ছিলেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু।

শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমীর কুমার কুন্ডুর সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ শেরপুর শহর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শহর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার কুন্ডু বলেন, করোনা পরবর্তীকাল থেকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশ ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠানটি শুরু হয়েছে। আশা করি আগামী ১৫ জুলাই সোমবার উল্টো রথ পর্যন্ত সকল অনুষ্ঠান সুন্দরভাবেই শেষ করতে পারবো।

সনাতন ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোন বিশৃঙ্খলা না করতে পারে সেই লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে শেরপুর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা জানিয়েছেন।
এদিকে জেলার বিভিন্ন উপজেলা সদরে রথযাত্রা উপলক্ষে দিন ব্যাপী বসে রথের মেলে। মেলায় মাটি, কাঠ ও লোহার তৈরি আসবাবপত্র, গৃহস্থালী সামগ্রী, কসমেটিক্স, খেলনা, মনোহারী ও মিষ্টির দোকান বসে।

এর রথটি শহরের গোশাইপাড়াস্থ গুন্ডিচা মন্দিরে(জগন্নাথ দেবের মাসীর বাড়ি) ৭দিন থাকবে। আগামী ১৫ জুলাই সোমবার রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানিয়েছেন আয়োজকরা

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...