রাজধানীর মিরপুরে বাগবিতণ্ডার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

রাজধানীর মিরপুরে বাগবিতণ্ডার জেরে কমার্স কলেজের একাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগ) শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (০৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর কমার্স কলেজের পাশের হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়াটারে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের রাফিতের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তার বাবার নাম মো: আবুল বাসার। সে ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করত।

নিহত রাফিতের মামা নুরুজ্জামান বলেন, গতকাল সকালে কোচিং করার জন্য রাফিত বাসা থেকে বের হয়েছিল। পরে সে আর বাসায় না ফেরায় আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে সন্ধ্যার দিকে তার কলেজের এক শিক্ষক জানায়, আমার ভাগ্নে রাফিতকে হত্যা করা হয়েছে। এরপর ঘটনাস্থলে এসে দেখি আমার ভাগ্নে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে কলেজের কয়েকজন বন্ধুদের সঙ্গে রাফিতের কথা-কাটাকাটি হয়েছিল। ওই ঘটনার পর কলেজের শিক্ষকরা বলেছিল তারা রাফিতের ভালো বন্ধু নয় এবং তাদের থেকে দূরে থাকতে। আমার ধারণা, তারাই আমার ভাগ্নে রাফিতকে হত্যা করেছে।

রাজধানীর মিরপুরে বাগবিতণ্ডার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুজ্জামান বলেন, খবর পেয়ে কমার্স কলেজের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...