বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ২৪ ঘণ্টায়ও চালু হয়নি

বিশেষ সংবাদ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এখনো চালু হয়নি। প্রায় ২৪ ঘণ্টা ধরে পুরোপুরিভাবে বন্ধ রয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিটের উৎপাদন। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ৩য় ইউনিটের উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়। এর আগে থেকেই অন্য ২ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিলো।

বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অয়েল পাম্প (টারবাইন জেনারেল) নষ্ট হয়ে যাওয়ার কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটটি ফের বন্ধ হয়ে যায়। এর মাত্র ৪ দিন আগে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিলো। এই ইউনিট চালু রাখার জন্য দৈনিক প্রায় ২ হাজার ৩০০ টন কয়লা প্রয়োজন হয়। দীর্ঘ ৩৬ দিন পর ইউনিটটিতে গত ০৬ সেপ্টেম্বর যান্ত্রিক সমস্যা সমাধান করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছিলো।

- Advertisement -

সেই সাথে ওই দিন রাত ৯টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নং ইউনিটটি মেরামতের জন্য ১ সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়। ১ নং ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও উৎপাদিত হতো মাত্র ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। আর ২ নং ইউনিট ১২৫ মেগাওয়াট ক্ষমসম্পন্ন হলেও ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো।

তাপবিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় ৫ হাজার ২০০ টন কয়লা লাগে। বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে প্রায় ২ লক্ষ টন কয়লা মজুত রয়েছে। ৩টি ইউনিট কখনই একসাথে চালানো হয়নি। এ তাপবিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ নির্ভর করে বড়পুকুরিয়া কয়লাখনির সরবরাহ করা কয়লার ওপর। এই ১ম বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রটির সবকয়টি ইউনিট বন্ধ হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের ৭টি জেলা ব্যাপকভাবে লোডশেডিংয়ের কবলে পড়েছে।

- Advertisement -

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর ছিদ্দিক জানান, সোমবার সকালে রিজার্ভে থাকা অপর অয়েল পাম্প (টারবাইন জেনারেল) নষ্ট হয়ে যাওয়ায় ৩য় ইউনিটি বন্ধ হয়ে যায়। কিন্তু চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিক চিঠি পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি। চীন থেকে অয়েল পাম্প এলেই ইউনিটটি ফের চালু করা সম্ভব হবে।

২০০৬ সালে ১ হাজার ৬৩৪ কোটি টাকা ব্যয়ে চীনা কারিগরিদের সহায়তায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির পাশে তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। প্রত্যাশা ছিলো এর মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মিটবে। সেই সাথে শিল্পকলকারখানা ও কৃষি খাতে বিদ্যুতের সরবরাহ উন্নীত হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...