পুলিশের ছবি তোলায় বিএনপির নেতাকর্মীদের মারধর, দুই ওসি প্রত্যাহার

বিশেষ সংবাদ

লালমনিরহাট সদরে একটি হিমাগারে পুলিশের ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপি নেতকর্মীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় পুলিশের লাঠিচার্জে বিএনপির ৫ জন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে বুধবার (০৭ জানুয়ারি) রাতে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা।

জেলা পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম জানান, বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) (ওসি) ফিরোজ হোসেনকে প্রত্যাহারসহ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানান, বগুড়ার এক ব্যক্তির মালিকানাধীন ওই হিমাগারটি বেশ কয়েক বছর যাবৎ ভাড়ায় চালাচ্ছিলেন স্থানীয় গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আখেরুল ইসলাম। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় রাজধানীতে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার আসামি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মোস্তফিহাট এলাকার একটি হিমাগারে গতকাল রাতে দাওয়াতে আসেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। সেখানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা পুলিশ সুপার (এসপি) মো:তরিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনসহ পুলিশের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই হিমাগারটিতে সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা আখেরুল ইসলামের ডাকে নয়, হিমাগারের মূল মালিকের আমন্ত্রণেই সেখানে দাওয়াতে গিয়েছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বগুড়ার এক ব্যক্তির মালিকানাধীন হিমাগারটি বেশ কয়েক বছর যাবৎ ভাড়ায় চালাচ্ছিলেন ইউনিয়ন স্থানীয় গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আখেরুল ইসলাম। তিনি রাজধানীতে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার আসামি।

হত্যাচেষ্টা মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তারা হিমাগারে দাওয়াতে যোগ দিয়েছেন, এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় যুবদলের দু’জন কর্মী সেখানে গিয়ে ছবি তুলতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের লাঞ্চিত করে। পরে এই ঘটনায় খবর পেয়ে সেখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত বিএনপির ৫ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে দ’জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...