শেরপুরের সড়কে ৩ প্রাণ, লাশ দেখে আরেক মৃত্যু

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে একই দিনে দুইটি ভিন্ন সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার পর আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মৃত এক যুবকের লাশ দেখে তার প্রতিবেশীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে দিনের ব্যবধানে মোট চারজনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে শেরপুর উপজেলার মহিপুর (জামতলা) এলাকায় ঢাকা-বগুড়া হাইওয়েতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি বগুড়াগামী যাত্রীবাহী বাস। এতে মোটরসাইকেল আরোহী শাহ আলম (৩৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ও তার কন্যা সামান্তা (৯) গুরুতর আহত হন।

- Advertisement -

স্থানীয়রা শিশুটিকে দ্রুত বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পিতা-কন্যার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে সকাল ১১টায় শেরপুরের পানিসারা গ্রামের আঞ্চলিক সড়কে অলক (১৯) নামে এক যুবক মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

বিকাল সাড়ে ৩টায় এই অলকের লাশ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার প্রতিবেশি পিসি স্বপ্না রানী (৪২)।

স্বপ্না রানীর প্রতিবেশিরা জানান “অলককে নিজের ছেলের মতো ভালবাসতেন তিনি। তার মৃতদেহ দেখেই চিৎকার করে কেঁদে উঠেন, সঙ্গে সঙ্গে পড়ে যান।

- Advertisement -

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, “স্বপ্না রানীর আকস্মিক মানসিক চাপেই হার্ট অ্যাটাক হয়েছে।”

শেরপুরের সড়কে দুর্ঘটনার বিষয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, “সব ঘটনাই তদন্তাধীন। মৃতদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

ব্রাজিল জিততেই মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

পটুয়াখালীতে ফুটবলকে ঘিরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। ফেসবুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন কাজী রাফি নামের এক আর্জেন্টিনা...

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে দেশের ৯ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর...

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার...

ব্রাজিল জিততেই মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

পটুয়াখালীতে ফুটবলকে ঘিরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। ফেসবুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া...

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে...

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি...