সাঁতার শেখাতে গিয়ে প্রাণ গেল চাচা-ভাতিজার

বিশেষ সংবাদ

চট্টগ্রামের পটিয়ায় সাঁতার শেখাতে গিয়ে চাচা-ভাতিজার একসঙ্গে মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ হারান তারা।

সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, উপজেলার মধ্যম বাথুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫)। নাছির চট্টগ্রাম শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার ভাতিজা আইরিয়ান চুয়েট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানান, কোরবানির ঈদ উপলক্ষে আইরিয়ানের পরিবার গ্রামের বাড়িতে আসে। দুপুরে চাচা নাছির তাকে পুকুরে সাঁতার শেখাতে নামেন। একপর্যায়ে পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে আইরিয়ান ডুবে যেতে থাকে। ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচাও পানির গভীরে তলিয়ে যান। পরে স্থানীয়রা পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাঁতার শেখাতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা সত্যিই দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও তাঁর পরিবারের আর্থিক তথ্য জনসমক্ষে...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায় শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায়...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা...