দেশত্যাগের সময় বগুড়ার আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

বিশেষ সংবাদ

ভারতে যাওয়ার পথে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রিপন সরকার (৩২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে গতকাল বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন রিপন সরকার। তার নাম স্টপ লিস্টে থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর যাচাই-বাছাই শেষে জানা যায়, বগুড়া সদর থানায় তার নামে বিস্ফোরক ও নারী নির্যাতনের দুটি মামলা রয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন সরকার বগুড়া জেলা সদরের ঠেংগামারী গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তার পাসপোর্ট নম্বর—অ০৮০১৮৬৪৪।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, “আমাদের কাছে তথ্য ছিল বগুড়া জেলা আওয়ামী লীগ কর্মী রিপন সরকার ভারতে যাওয়ার চেষ্টা করবেন। এজন্য আগেই সতর্কতা জারি করা হয়। স্টপ লিস্টে থাকা তার নাম শনাক্ত হলে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।” পরে রিপন সরকারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “বগুড়ায় তার বিরুদ্ধে মামলা থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সেখানকার পুলিশকে হস্তান্তর করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...