সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ৮০

বিশেষ সংবাদ

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষা মন্ত্রণালয়ের দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ আহত হন অন্তত ৮০ জন, যাদের অধিকাংশই চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের সময় সচিবালয় এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে সন্ধ্যায় জানানো হয়, সংঘর্ষে আহত অন্তত ৮০ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে

এর আগে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের আশপাশে জড়ো হতে থাকেন। তাদের দাবি—রাত ৩টায় পরীক্ষার স্থগিতাদেশ দেওয়া অন্যায্য ও ছাত্রদের প্রতি অবজ্ঞাসূচক। তাই শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি করেন তারা।

এক শিক্ষার্থী বলেন, ‘রাত ৩টায় পরীক্ষা স্থগিত করে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হয়েছে। এভাবে চলতে দেওয়া যায় না।’

বিকেল ৩টা ৪০ মিনিটে আন্দোলনকারীরা সচিবালয়ের প্রধান ফটকে ভিড় করেন এবং মুহূর্তেই ভেতরে ঢুকে পড়েন। সেসময় কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের থামাতে চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

সন্ধ্যার পরও সচিবালয় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে। পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঘোষণা দিয়েছেন, এই সময়ের মধ্যে দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা।পুলিশ...

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পক্ষপাতী নন। ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হলে আগের দলেই...

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী...

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয়...

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পক্ষপাতী নন।...

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (৩ মে) সকালে ঢাকায় পা রাখেন...

গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দেয়: মঈন খান

গণতন্ত্র থেকে বিচ্যুত হলে জনগণ শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে...

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ গড়ার সুযোগ পেয়েও সেটিকে কাজে...