চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এবারের এসএসসি পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে পরে প্রকাশ করা হবে বলে জানান তিনি।


