ছাত্রদের দাবিতে পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম: ট্রাইব্যুনালে পলক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

ট্রাইব্যুনালকে পলক জানান, ২০২৪ সালের ২ আগস্ট জুলাই আন্দোলনকারীদের দাবির সঙ্গে একমত হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় মন্ত্রিসভার বৈঠকে তিনি ছাত্রদের পক্ষে কথা বলেন এবং তার এই সিদ্ধান্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছিলেন বলেও জানান।

- Advertisement -

জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পলক ও সজীব ওয়াজেদ জয়–এর অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে এদিন শুনানি শেষ করেন আইনজীবীরা। পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ এবং জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

শুনানিতে পলকের আইনজীবী বলেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলকের এ বিষয়ে কোনো ভূমিকা ছিল না। তাই তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়।

- Advertisement -

অন্যদিকে পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের আইনজীবী মনজুর আলম বলেন, জয়ের নির্দেশে পলক ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়েছেন—এমন অভিযোগ করা হলেও ওই পোস্টে জয়কে ট্যাগ করা হয়নি। এছাড়া জয় ওই পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ারও দেননি। তিনি আরও বলেন, জয় সরকারে অব্যতনিক উপদেষ্টা ছিলেন এবং তার অধীনে কোনো মন্ত্রণালয় ছিল না। ফলে এ মামলার অভিযোগের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

সব শুনানি শেষে এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের শ্রীরামপুর এলাকার...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের...

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে...