শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি নিয়ে উধাও দুর্বৃত্তরা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে সড়কে গাছ ফেলে গতিরোধ করে চালককে বেঁধে একটি অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটোভ্যান চালকের নাম মোঃ দুলাল হোসেন (৫০)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে।

- Advertisement -

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দুলাল হোসেন প্রতিদিন ভোরে স্থানীয় ‘নাবিল হাইওয়ে হোটেল’ এর কর্মচারীদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার কাজ করেন। বৃহস্পতিবার ভোরে তিনি গাড়ি নিয়ে বের হলে ভবানীপুর আঞ্চলিক সড়কের তেঁতুলতলা স্থানে পৌঁছামাত্র ৫ জনের একদল সংঘবদ্ধ ছিনতাইকারী রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে তার গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে চালক দুলালকে জিম্মি করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। পরে তারা প্রায় দেড় লাখ টাকা মূল্যের অটোভ্যান, চালকের কাছে থাকা নগদ ৭৫০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

- Advertisement -

ক্ষতিগ্রস্ত চালক দুলাল হোসেন বলেন, “হঠাৎ রাস্তার মাঝখানে গাছ দেখে থামতেই তারা আমাকে ঘিরে ধরে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। গাড়িটিই ছিল আমার উপার্জনের একমাত্র মাধ্যম।” এ ঘটনায় তিনি বৃহস্পতিবার দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, ওই সড়কটিতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। নির্জন এলাকা হওয়ায় দুর্বৃত্তরা সহজেই অপরাধ করে পার পেয়ে যায়। বিষয়টি এর আগেও পুলিশকে জানানো হয়েছিল।

- Advertisement -

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশি তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের শ্রীরামপুর এলাকার...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের...

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে...