একাত্তরের ঘাতক চক্র আজও অপচেষ্টা অব্যাহত রেখেছে: রুহিন হোসেন

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : একাত্তরের ঘাতক চক্র আজও দেশের বিরুদ্ধে তাদের অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন। শুক্রবার মিরপুর ও কাউন্দিয়ার বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত পৃথক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

রুহিন হোসেন অভিযোগ করেন, একাত্তরের ঘাতক চক্র কেবল স্বাধীনতার বিরোধিতাই করেনি, বরং তারা দেশের গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধেও ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত ৫৪ বছরে শাসকগোষ্ঠী দেশে একটি বৈষম্যমূলক বাস্তবতা তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তার মতে, দেশের বর্তমান লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে ব্যবস্থা বদল করা প্রয়োজন। আর এই পরিবর্তন কেবল কমিউনিস্ট পার্টিই নিশ্চিত করতে পারে বলে তিনি দাবি করেন। তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিকেলে মিরপুর ভিশন মোড়ে ঢাকা-১৫ আসনে সিপিবির প্রার্থী সাজেদুল হক রুবেলের পথসভায় তিনি বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, অশুভ শক্তি গণতন্ত্রকে ধ্বংস করার পাশাপাশি সমাজকে সাম্প্রদায়িক বিভাজনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

নারী নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যের কড়া সমালোচনা করেন সিপিবির সাবেক এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর বক্তব্য মূলত বাংলাদেশের রাষ্ট্রীয় মূল্যবোধের বিরোধী এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পথসভায় ঢাকা-১৫ আসনের প্রার্থী সাজেদুল হক রুবেল ৩০ জানুয়ারি মিরপুর হানাদার মুক্ত দিবসের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে হানাদার ও তাদের দোসরেরা পরাজিত হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারিতেও মিরপুরে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি পরাজিত হবে।

অন্যদিকে, একই দিন সকালে কাউন্দিয়ায় ঢাকা-১৪ আসনের প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থনে আয়োজিত পথসভায় রুহিন হোসেন বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, সারা দেশের মতো ঢাকাও আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, বর্তমানে একটি ধনীদের ঢাকা, অন্যটি গরিব মেহনতি মানুষের ঢাকা হিসেবে গড়ে উঠেছে। এই চরম বৈষম্য থেকে মুক্তি পেতে তিনি সাধারণ মানুষকে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

ঢাকা-১৪ আসনের প্রার্থী রিয়াজ উদ্দিন বলেন, কাউন্দিয়া একটি অবহেলিত জনপদে পরিণত হয়েছে। তিনি নির্বাচিত হলে কাউন্দিয়ায় সেতু নির্মাণ করে ঢাকার সঙ্গে সংযোগ স্থাপন এবং হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন। জনগণের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।

এসব পথসভায় বিশিষ্ট বিজ্ঞানী আবেদ চৌধুরী, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক লূনা নূরসহ স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন ও জহির উদ্দীনও সভায় অংশ নেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ দণ্ডিত

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামক একটি প্রতিষ্ঠানের মালিককে এক লক্ষ...

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পরই তিনি এ পদ...

শেরপুরে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে একটি পৈতৃক সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন রাখার অভিযোগ উঠেছে।এর ফলে সংশ্লিষ্ট...

বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ দণ্ডিত

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’...

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ...

শেরপুরে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে একটি পৈতৃক সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে...

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয়...

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব...

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো...