নোয়াখালীতে অকটেন বিক্রি বন্ধ, দুই পেট্রল পাম্পকে জরিমানা

বিশেষ সংবাদ

নোয়াখালীর চাটখিল পৌর শহরে কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করে অকটেন বিক্রি বন্ধ রাখার অভিযোগে দুইটি পেট্রল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কিছু পাম্পে অকটেন বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চাটখিল পৌর শহরের আনিতাশ ফিলিং স্টেশন ও তারাজ ফিলিং স্টেশনে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা এবং তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয়। জনস্বার্থে এমন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও চলবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

আম্মারের অশ্লীলতা কি পরিবারের ঐতিহ্যের অংশ? প্রশ্ন ছাত্রদল নেত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রনেতা। এ নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস...

দুপুরের মধ্যে ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া, বৃষ্টি...

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব—এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।রোববার (২৬ এপ্রিল) জারি...

আম্মারের অশ্লীলতা কি পরিবারের ঐতিহ্যের অংশ? প্রশ্ন ছাত্রদল নেত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রনেতা। এ নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা...

দুপুরের মধ্যে ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর...

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব—এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক...

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন।রোববার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর...

সুজনের নজরে শেরপুরের ১০ কিশোর: ২ বছরের ফ্রি প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে সাত শতাধিক উদীয়মান ক্রিকেটারের...

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন...